রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাড. মো. আসলাম মিয়ার উদ্যোগে ও রাজবাড়ী সদর উপজেলা, পৌর বিএনপি, গোয়ালন্দ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে চর খানখানাপুর বড় ঈদগাহ কমপ্লেক্স ও মাদ্রাসায় জুম্মা নামাজের পর এ দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. মো. আসলাম মিয়া বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে একটি প্রতীকী নাম, জাতীয় ঐক্যের প্রতীক। তার সুস্থতা শুধু দলের নয়, পুরো জাতির প্রত্যাশা বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আজ সহ আগামী তিনদিন দেশমাতা খালেদা জিয়ার সুস্থতা কামনা মাদ্রাসার শিশুরা এখানে কোরআন খতম দিবেন। অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম থেকে আসা স্থানীয় সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহবায়ক মো. আবুল হোসেন গাজীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মো. তোফাজ্জেল হোসেন মিয়া, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আঃ মালেক খান, খানখানাপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. শাহিন, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।